মাদুরো আটক নিয়ে ক্ষুব্ধ বিশ্ব: ট্রাম্পের অভিযানে রাশিয়া-চীন-ইরানের তীব্র নিন্দা

মাদুরো আটক নিয়ে ক্ষুব্ধ বিশ্ব: ট্রাম্পের অভিযানে রাশিয়া-চীন-ইরানের তীব্র নিন্দা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মধ্যরাতে সামরিক অভিযানে আটক করার ঘটনায় বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোড়ন। যুক্তরাষ্ট্রের এই অভিযানের পরপরই রাশিয়া, চীন ও ইরান একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সশস্ত্র আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে। নিকোলাস মাদুরো, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত বিরোধীর তালিকায় … Read more

ভেনেজুয়েলার পাশে দাঁড়াল রাশিয়াসহ ৪ দেশ

ভেনেজুয়েলার পাশে দাঁড়াল রাশিয়াসহ ৪ দেশ

ভেনেজুয়েলার বিপুল খনিজ সম্পদের দখল নিতে যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক হামলা চালিয়েছে বলে দাবি উঠেছে। শনিবার গভীর রাতে পরিচালিত এই অতর্কিত অভিযানে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে মাদুরো ও … Read more

বাসচালক থেকে মার্কিন শত্রু নম্বর এক, নিকোলাস মাদুরোর উত্থান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ দ্বন্দ্ব

বাসচালক থেকে মার্কিন শত্রু নম্বর এক, নিকোলাস মাদুরোর উত্থান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ দ্বন্দ্ব

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সশস্ত্র অভিযানে আটকের দাবি ওঠার পর আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বাসচালক থেকে রাষ্ট্রনেতা হয়ে ওঠা এই রাজনীতিবিদ নিজের পুরো রাজনৈতিক জীবনেই যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ ও হস্তক্ষেপের কট্টর বিরোধিতা করে এসেছেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম নেওয়া নিকোলাস মাদুরো একসময় ছিলেন সাধারণ বাসচালক। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই নেতা ধীরে ধীরে … Read more

আমেরিকা কি নতুন যুদ্ধ শুরু করল ভেনিজুয়েলায়? বিস্ফোরণে কেঁপে উঠল কারাকাস

আমেরিকা কি নতুন যুদ্ধ শুরু করল ভেনিজুয়েলায়? বিস্ফোরণে কেঁপে উঠল কারাকাস

চরম উত্তেজনার মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠেছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস। শহরের বিভিন্ন অংশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রাতের আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। একই সময়ে নিচু উচ্চতায় যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার ভোরে কারাকাসে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ … Read more

কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করল ইরান, বাড়ছে কূটনৈতিক উত্তেজনা

কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করল ইরান, বাড়ছে কূটনৈতিক উত্তেজনা

ইরান ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরান আনুষ্ঠানিকভাবে রয়্যাল কানাডিয়ান নেভিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডার নেওয়া একটি পূর্ববর্তী সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে কানাডা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। তেহরানের মতে, … Read more

যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই আবারও শক্তির বার্তা দিল উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই উৎক্ষেপণকে শুধু সামরিক মহড়া হিসেবে নয় বরং একটি স্পষ্ট রাজনৈতিক ও কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, কোরিয়ান উপদ্বীপের পশ্চিম … Read more

ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ায় রাজধানী হারগেসায় রাস্তায় নেমে উল্লাস

ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ায় রাজধানী হারগেসায় রাস্তায় নেমে উল্লাস

ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশটির রাজধানী হারগেসায় ব্যাপক জনউল্লাস শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই শহরের ফ্রিডম স্কয়ার ও প্রধান সড়কগুলোতে জড়ো হন হাজারো মানুষ। গভীর রাত পর্যন্ত চলে উদযাপন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, শত শত মানুষ সোমালিল্যান্ডের সবুজ, সাদা ও … Read more

দিল্লি দখলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের, ২০২৬ সালেই বিজেপির বিসর্জনের দাবি

দিল্লি দখলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের, ২০২৬ সালেই বিজেপির বিসর্জনের দাবি

বাংলাদেশ ইস্যুতে যখন তীব্র চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকার, ঠিক সেই সময় দিল্লির আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ভিত নাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সরাসরি দিল্লি দখলের ডাক দিয়েছেন তিনি। সোমবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ২০২৬ সালেই বিজেপি ও … Read more